
মুন্সীগঞ্জের ১ আসনের (সিরাজদীখান- শ্রীনগর ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানালেন সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
গতকাল শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন মাঠে সমাবেশ করে এ সমর্থন জানান সনাতান ধর্মাবলম্বীরা।
সমাবেশটির সভাপতিত্ব করেন আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলার রামকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তী।
সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির ১ নং সদস্য আলহাজ্ব শেখ মো.আব্দুল্লাহক মুন্সীগঞ্জ-১ আসন (সিরাজদীখান-শ্রীনগর) থেকে ধানের শীষের মনোনয়ন পান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিন সিরাজদীখানের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও সভা সমাবেশ করছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির ১ নং সদস্য আলহাজ্ব শেখ মো.আব্দুল্লাহক,শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার মন্ডল,সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ,শ্রীনগর উপজেলার হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার ঘোষ, সাধারন সম্পাদক তাপস কুমার দাস, সিরাজদীখান উপজেলার সভাপতি বিমল চন্দ্র দাস সাধারন সম্পাদক তপন রাজবংশী সহ সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির নেতা, ব্যবসায়ী, শিক্ষক, সমাজকর্মীসহ প্রায় ১০ সহস্রদিক হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাম্প্রদায়িকা এক ভয়ংকর বিষয় ফ্যাসিস্ট নিয়ন্ত্রণ করা যায় কিন্তুু সাম্প্রদায়িকতা লেগে গেলে তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়। উক্ত জনসভায় শেখ মোঃ আব্দুল্লাহ বলেন আমি এমপি হলে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত যুবসমাজের কর্মময় জীবন উপহার দিবো ইনশাআল্লাহ মুন্সীগঞ্জ -১ আসন হবে সকলের নিরাপদ আবাসস্থল।
আপনার মতামত লিখুন :