হাদির মৃত্যুর খবরে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:৪৭ PM / ১৯৭
হাদির মৃত্যুর খবরে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা। রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে অবস্থান নেন তারা। হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন তারা।

এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা,’ ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’- প্রভূতি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যু খবরে তৎক্ষনাত কয়েক হাজার বিক্ষোভকারী শাহবাগে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। সেখানে ক্রমেই বাড়ছে বিক্ষোভকারীদের সংখ্যা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এরআগে, রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে তার মৃত্যুর তথ্য জানানো হয়।