কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক


admin প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ১০:৩৪ PM /
কালকিনিতে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে গাঁজা, নগদ টাকাসহ প্রায় দেড় শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করেছেন মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১১ মে) সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে শাহীন মৃধা (৪০), একই এলাকার জাহাঙ্গীর সরদারের স্ত্রী নাজমা বেগম (৫৪) ও নাজমা বেগমের ছেলে দীন ইসলাম (২০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ টাকাসহ প্রায় দেড় শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদারীপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফরহাদ আকন্দ বলেন, অভিযান চালিয়ে কালকিনি উপজেলার লক্ষীপুর এলাকা থেকে মা ও ছেলেসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও নগদ টাকাসহ প্রায় দেড় শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।