নিখোঁজের ৩ দিন পর খাল থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার, পরিকল্পিতভাবে হত্যার দাবি


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:৩০ PM /
নিখোঁজের ৩ দিন পর খাল থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার, পরিকল্পিতভাবে হত্যার দাবি

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের তিনদিন পরে মোঃ আনোয়ার গোমস্তা (৬৫) নামে একজন কাঠমিস্ত্রির কোমড়ে ইট বাঁধা অবস্থায় খাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর খাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

তবে পূর্ব শত্রুতার জের ধরে ওই কাঠমিস্ত্রিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার। নিহত আনোয়ার গোমস্তা কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের জানদের আলী গোমস্তার ছেলে

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের জানদের আলী গোমস্তার ছলে কাঠমিস্ত্রি মোঃ আনোয়ার গোমস্তা গত শুক্রবার দুপুরে হঠাৎ তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পরে আজ রোববার সন্ধ্যায় সাহেবরামপুর এলাকার আন্ডারচর খালে এলাকাবাসী নিহতের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। এদিকে নিহতের পরিবারের দাবী পূর্ব শত্রুতার জের ধরে ওই কাঠমিস্ত্রিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত আনোয়ার গোমন্তার স্ত্রী ও তার পরিবার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আনোয়ার গোমস্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম জানান, নিহত আনোয়ার গোমস্তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

2