
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি রক্ষায় অবৈধভাবে জমি ভরাটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রশুনীয়া ইউনিয়নের চোরমর্দন এলাকায় ফসলি জমি ভরাটের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষ।
অভিযানকালে ঘটনাস্থলে বালু ভরাটের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি পাওয়া গেলেও সেখানে কাউকে উপস্থিত পাওয়া যায়নি। পরে বালু ভরাটের সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষায় অবৈধভাবে ফসলি জমি ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :