প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা জনগণ ভালোভাবে নেবে না এমপি: খোকন তালুকদার


admin প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৬, ৮:২৫ PM /
প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার চেষ্টা জনগণ ভালোভাবে নেবে না এমপি: খোকন তালুকদার

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। দিনের ভোট রাতে হয় নাই, মানুষের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। বাংলাদেশের মানুষ তারেক রহমানের পাশে আছে। গুম, খুন হওয়া পরিবার তারেক রহমানের পাশে আছে, আপনারা বিভিন্ন ভাবে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার জন্য উল্টাপাল্টা বক্তব্য করছেন বাংলাদেশের মানুষ সেটা ভাল ভাবে নেয় নাই।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শহরের পৌর কমিউনিটি সেন্টারে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম কাইয়ুম মিয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারবর্গের পক্ষে আলহাজ্ব লোকমান মোল্লার আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী উদ্দেশ্যে এমপি খোকন আরোও বলেন, আপনারা বিএনপির সাথে ছিলেন বিএনপি কখনো জামায়াতের সাথে ছিলোনা। আপনারা ধানের শীষে নির্বাচন করেছেন আপনাদেরকে বিএনপি যায়গা দিয়েছিলো বলেই তখন আপনারা নির্বাচন করতে পেরেছিলেন।  আজকে বড় বড় কথা বলে আন্দোলনের ভয় দেখান। আমি একজন গুম হওয়া নেতা হিসেবে বলে দিতে চাই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে চান তাহলে ভালোর সাথে থাকেন শুধু ভণ্ডামি করে মুখ দিয়ে আবোল তাবোল বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনারা সাবধান হয়ে যান।

এসময় মরহুম কাইয়ুম মিয়ার মেজ মেয়ে ফারিয়া রিচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মরহুম কাইয়ুম মিয়ার ছোট মেয়ে আজারা কাইয়ুম, মেজ মেয়ের জামাই কাজী শরিফুল ইসলাম সিফাত, জেলা বিএনপির আহবায়ক এ্যাড.জাফর আলী মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

2