
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে মাদারীপুর অঞ্চলের কালকিনি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ২৫ জন সদস্যের মাঝে ৫০টি AWD (Alternate Wetting and Drying) পাইপ বিতরণ এবং সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে কালকিনি উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস।
তিনি তার বক্তব্যে বলেন, ব্র্যাকের এ ধরনের সময়োপযোগী উদ্যোগ দেশের কৃষিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। AWD প্রযুক্তির ব্যবহারে উৎপাদন ব্যয় কমবে, কৃষকের মুনাফা বৃদ্ধি পাবে এবং দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রায় ৩০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব যা টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
AWD পাইপ ও প্রশিক্ষণ পেয়ে উপকারভোগী সদস্যরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা AWD প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে পানি সাশ্রয়, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিতু দেবনাথ, মাদারীপুর ডিভিশনাল সেক্টর স্পেশালিষ্ট কৃষিবিদ গাজী জাহিদুল ইসলাম, কালকিনি এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ আল মামুন, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) নুপুর আক্তার, ব্রাঞ্চ ম্যানেজার (এসসিডিপি) মোঃ আসলাম উদ্দিন, মাদারীপুর সম্প্রসারণ কর্মকর্তা (আরও) কৃষিবিদ দেলোয়ার হোসেন, কৃষিবিদ আব্দুর রহমান বিশ্বাস, সদস্যসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :