সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরাজদিখান পুলিশের টহল


admin প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ১১:০৩ PM / ১৪৫
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরাজদিখান পুলিশের টহল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনার প্রথম দিনে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায উপজেলার বিভিন্ন স্থানে সিরাজদিখান সার্কেল সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান ও থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে থানা এলাকায় পুলিশী মহড়া অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান সার্কেল সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনার প্রথম দিনে থানা এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে থানা এলাকায় পুলিশী মহড়া চলছে ও চলমান থাকবে।